২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে প্রবাসী খুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক প্রবাসী খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 04:56 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

নিহত ছাইফুল ইসলাম (৪০) উপজেলার ডাকাতিয়া মধ্যপাড়া গ্রামের নব্বেছ আলীর ছেলে।

ভালুকা থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ছাইফুল দুবাই থাকেন। কিছুদিন আগে বাড়ি এসেছেন। বুধবার ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী তার বাড়ির পাশের ধানক্ষেতে লাশ দেখতে পায়।

“তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।”

পুলিশ খুনি শনাক্ত করতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।