গাজীপুরে দেয়াল চাপায় দুই শ্রমিক নিহত
গাজীপুরে দেয়াল চাপায় দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার এসআই আরশাদ হোসেন জানান।
নিহতরা হলেন শেরপুর নালিতাবাড়ি এলাকার মোর্শেদ মিয়ার ছেলে জুয়েল (৩০) ও একই এলাকার হাসমতের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
আহতরা শফিকুল ও নাজমুলকে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে জুয়েল ও জাহাঙ্গীরকে মৃত এবং শফিকুল ও নাজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে বলে জানান তিনি।
