২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় নেমে দুই বোনের মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 05:27 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বুধবার দুপুরে উপজেলার হারাগাছ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুমগাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ওয়ার্ডের কাউন্সিলর মামুন অর রশীদ জানান।

এরা হলেন ওই এলাকার বিড়ি শ্রমিক ইদ্রিস আলীর মেয়ে জেসমিন (১০) ও সুমাইয়া (৭) ।

পরিবারের বরাত দিয়ে ওয়ার্ড কাউন্সিলর মামুন জানান, “কয়েকদিনের বৃষ্টিতে মরা তিস্তায় পানি জমেছে। বেলা দেড়টার দিকে জেসমিন ও সুমাইয়া বাড়ির পাশে ওই নদীতে গোসল করতে যায়।

“এক পর্যায়ে বালি তোলার কারণে সৃষ্ট গর্তে ডুবে যায় তারা।পরে স্থানীয়রা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ৩টার দিকে দুজনের লাশ উদ্ধার করে।”

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।