২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহজাদপুর থানার ৩ এসআই প্রত্যাহার

দায়িত্ব অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তিন এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 08:13 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের নির্দেশে মঙ্গলবার তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব জানান।

এরা হলেন এসআই সামিউল ইসলাম. নওজেশ আলী ও আফজাল হোসেন।

পুলিশ কর্মকর্তা রাকিব বলেন, দায়িত্ব অবহেলা বিষয়ে সার্কেল অফিসারের অভিযোগে পুলিশ সুপার এ নির্দেশ দিয়েছেন।

তবে প্রত্যাহারের বিষয়টি একেবারেই প্রশাসনিক বলে জানিয়েছেন পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।