২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাদকসহ গ্রেপ্তার ৪৫ জনকে কারাদণ্ড

গাজীপুর সিটি করপোরেশনে মাদকসহ ৪৫ জনকে আটকের পর দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 02:36 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ বলেন, রোববার রাতে সিটি করপোরেশনের জিরানী ও পদ্মার গেট এলাকায় মাদক বিক্রি ও সেবনের সময় র‌্যাব ১-এর সদস্যরা অভিযান চালান। তারা ৪৫ জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

“ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।”

দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।