সিরাজগঞ্জে জেএমবি সদস্যের কারাদণ্ড
বিস্ফোরক আইনের এক মামলায় এক জেএমবি সদস্যকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।
রোববার দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল (১) এর বিচারক ফাহমিদা কাদের আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আতাউল্লাহ বাহাদুর (৩০) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারী আমতলা এলাকার আবু ইউসুফের ছেলে।
সেইসঙ্গে তাকে চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
পিপি আব্দুর রহমান জানান, ২০১৬ সালের ১৮ জুলাই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় গোপন বৈঠক করার সময় আতাউল্লাহ বাহাদুরকে আটক করে গোয়েন্দা পুলিশ। ওই সময় তার কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
