বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে লাশ উদ্ধার
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বাসের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সেতুর ১৫ ও ১৬ নম্বর পিলারের মাঝমাঝি থেকে লাশটি উদ্ধার করা হয়।
তার বয়স ৪২-৪৩ বছর হতে পারে বলে জানালেও পুলিশ পরিচয় বলতে পারেনি।
ওসি শহিদ বলেন, ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলগামী কোনো বাহনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তার মাথা থেঁতলে গেছে। পরনে রয়েছে শার্ট ও লুঙ্গি।
