২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সোনাই নদীর পাড় ভেঙে প্লাবন

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর পাড় ভেঙে প্লাবন দেখা দিয়েছে। কয়েকটি গ্রামের রাস্তাঘাট ও বাজারে পানি ঢুকেছে। ভেসে গেছে অনেক পুকুরের মাছ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 07:01 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

শুক্রবার সরেজমিনে আলাবক্সপুর ও মঙ্গলপুর গ্রামে গিয়ে দেখা গেছে, সোনাই নদীর দুই পাশে পাড় ভেঙে বিভিন্ন গ্রামে পানি ঢুকছে।

এলাকাবাসী অন্তত ২০ গ্রামে পানি ঢুকেছে বলে জানিয়েছে। তবে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৌকত পানি ঢোকার খবর জানেন না বলে জানিয়েছেন।

তিনি বলেন, “পানি প্রবেশ করার বিষয়টি আমাদের জানা নাই।”

মঙ্গলপুর গ্রামের লোকজন জানান, কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর দুই পাড় ভেঙে গেছে।

মঙ্গলপুর গ্রামের আইয়ুব খান বলেন, পাড় ভেঙে চৌমুহনী ও মনতলা বাজারের দোকান-পাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে।