২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

জাতীয় পাটির চেয়ারম্যান রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 11:44 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

বৃহস্পতিবার শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন জেলা জাতীয় পাটির সভাপতি ও কেন্দ্রীয় কার্য নিবার্হী সদস্য মাসুদুর রহমান মাসুদ।

বিচারক নাহিদ নাছরিন মামলাটি আমলে নিয়ে পালং মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নিদের্শ দিয়েছেন বলে মামলার বাদী এ আইনজীবী জানান।

মামলার অভিযোগ, গত ১৩ মে এরশাদ তার পালিত মেয়ে নিপা রানী কর্মকারকে নিজ খরচে বিয়ে দেন রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এ সময় বিয়ের অনুষ্ঠানে দলেও প্রেসিডিয়াম সদস্যসহ অনেক নেতা উপস্থিত ছিলেন।

“বিভিন্ন পত্র-পত্রিকায় এ নিয়ে খবর ও ছবি প্রকাশিত হলেও দৈনিক আমার দেশ অনলাইন পত্রিকায় পালিত কন্যা নিপাকে বিয়ে করলেন এরশাদ এমন প্রকাশিত হয়।”

এতে সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ জাতীয় পাটির সব নেতাকর্মীদের মানহানি হয়েছে। টাকার অংকে যার পরিমাণ একশ কোটি টাকা বলে মামলায় দাবি করা হয়েছে।