সিলেটে বিএনপি নেতার রেস্টুরেন্টে ভাংচুর
সিলেটে স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল যাওয়ার সময় এক বিএনপি নেতার রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর ২টার দিকে জিন্দাবাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্টে এ হামলা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ভোজনবাড়ি রেস্টুরেন্টের পরিচালক যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা স্বেচ্ছসেবক লীগ সভাপতি আফসার আজিজের নেতৃত্বে একটি মিছিল যাওয়ার সময় একদল যুবক হঠাৎ রেস্টুরেন্টে ইট-পাটকেল নিক্ষেপ করে চলে যায়। এতে তিন তলা এ রেস্টুরেন্টের কাচের দরাজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ হামলার ব্যাপারে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে কথা বলতে রাজি হয়নি।
এর প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ নগরীতে মিছিল বের করে বলে তারা জানান।
কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, একদল যুবক রেস্টুরেন্ট ভাংচুর করেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে পুলিশ ব্যবস্থা নেবে।
