পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসল
পদ্মা সেতুর ৪০ ও ৪১ নম্বর পিয়ারে বসেছে চতুর্থ স্প্যান; ফলে সেতুর মূল কাঠামোর ৬০০ মিটার অংশ এখন দৃশ্যমান।
প্রকল্পের দায়িত্বে থাকা প্রকৌশলীরা জানান, রোববার সকাল ৭টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু হয়।
১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি সকাল ৮টার দিকে ৪০ ও ৪১ নম্বর পিয়ারের ওপর বসানো হয়।
সেতুর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় গত ৩০ সেপ্টেম্বর।
চলতি বছরের ২৮ জানুযারি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে দ্বিতীয় এবং ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর তৃতীয় স্প্যান স্থাপন করা হয়।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর পিয়ারে রোববার বসানো হয়েছে চতুর্থ স্প্যান।এর ফলে সেতুর মূল কাঠামোর ৬০০ মিটার অংশ এখন দৃশ্যমান হয়েছে।
২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর মূল কাজ শেষ করার লক্ষ্য ঠিক করে কাজ চালিয়ে যাচ্ছে সরকার। পদ্মা রেলসংযোগ প্রকল্প বাস্তবায়নে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে সম্প্রতি ২৭৬ কোটি ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ।
