২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিতে স্কুল শিক্ষক আহত

ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 11:56 AM

Updated : 19 Aug 2022, 02:02 PM

শুক্রবার ভোর ৫টার দিকে সানকিপাড়া নয়নমনি মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।

আহত হোসেন মিল্কীকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; ময়মনসিংহ জিলা স্কুলের এ শিক্ষকের বাড়ি নগরীর শান্তিপাড়া নয়নমণি মার্কেট এলাকায়। 

ওসি মাহমুদুল বলেন, বৃহস্পতিবার রাতে জেলা প্রসাশনের আয়োজনে নগরীর টাউন হল অডিটরিয়ামে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি দেখানো হয়। ওই অনুষ্ঠান দেখে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা হোসেন মিল্কীর পথরোধ করে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

“এ সময় বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। ”

পরে তার চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।  

তিনি বলেন, ওই শিক্ষকের ডান হাত ও পায়ের রগ কেটে গেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।