সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় বাইকচালক নিহত
সাতক্ষীরায় জজ আদালতের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৫৫) সদর উপজেলার কাটিয়া গ্রামের রওশান আলীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আদালত এলাকার লোকজন জানান, সিরাজুল মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ ট্রাক বা চালক কাউকে আটক করতে পারেনি।
