এসএসসি: যশোরে পাসের হারে এগিয়ে মেয়েরা
এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর যশোর বোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
রোববার প্রকাশিত ফলে বোর্ডে পাস করেছে ৭৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৩ দশমিক ২৮ শতাংশ কম।
এ বছর ১ লাখ ৮৩ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ৬৯৯ জন।
এর মধ্যে মেয়েদের ৭৮ দশমিক ৮৭ এবং ছেলেদের ৭৪ দশমিক ৪৪ শতাংশ পাস করেছে।
বোর্ডে এবার পাসের হার কমে যাওয়ার পেছনে প্রশ্ন ফাঁসের গুজব এবং পরীক্ষার্থীদের তার পেছনে ছোটা ও গণিতে ফল খারাপ হওয়াকে কারণ হিসেবে দেখছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তবে যশোর বোর্ডে এ বছর জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৩৯৫ জন বলে জানান তিনি।
ফলে বোর্ডের মধ্যে মধ্যে খুলনা এগিয়ে রয়েছে। আর কেউ পাস করেনি এমন স্কুলের সংখ্যা মাত্র একটি।
