বিএসএমএমইউতে সাঈদীর স্বাস্থ্য পরীক্ষা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।
বৃহস্পতিবার কাশিমপুর কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা জানান।
তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে তাকে সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা নিয়ে তিনি আবার বিকালে কারাগারে ফিরে আসেন।
যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীকে ২০১৩ সালের ৮ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয় বলে জানান কারাগারের জেলার মো. আনোয়ার হোসেন।
