ময়মনসিংহে বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজা নিহত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার জাটিয়া ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি এ কে এম বদরুল আলম খান জানান।
এরা হলেন ওই গ্রামের চান মিয়া (৫৫) ও তার ভাতিজা কলেজছাত্র মিসতারুল ইসলাম (২৫)।
ওসি বলেন, বেলা সাড়ে ৩টার দিকে চান মিয়া ক্ষেতে ধান কাটতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ভাতিজা মিসতারুলও জড়িয়ে যান।
স্থানীয়রা পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
