ময়মনসিংহে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪
ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি বাস ধাক্কা দেওয়ার পর চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রকিবুল হাসান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিডস্টোর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বাস চালকের সহকারী রুবেল হোসেন (২২), বাসের যাত্রী ময়মনসিংহ সদর উপজেলার ফারুক আহম্মেদ (২৮) ও ঈশ্বরগঞ্জ উপজেলার তোফায়েল আহম্মেদ (২৭)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
