২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৫

সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরও চারজন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 02:00 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

রোববার সকালে বজ্রপাতে শাহজাদপুর উপজেলার ছয়আনি গ্রামে দুইজন, কাজিপুর উপজেলার ডিগ্রি তেকানী চর গ্রামে দুইজন ও কামারখন্দ উপজেলার পেস্তক কুড়া গ্রামে একজনের মৃত্যু হয়।

এরা হলেন- ছয়আনি গ্রামের ফারুক খানের ছেলে নাবিল (১৭) ও রাশেদুল ইসলামের ছেলে পলিন (১৫), ডিগ্রি তেকানী গ্রামের শামছুল মণ্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪) এবং কামারখন্দের পেস্তককুড়া গ্রামের আহের মণ্ডলের ছেলে কাদের হোসেন (৩৭)।

সকালে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নাবিল ও পলিনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের শাহজাদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের মেডিকেল অফিসার রাজিবুল ইসলাম জানান।

কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হারুন-অর রশিদ বলেন, সকালে ডিগ্রি তেকানী চরে ছেলেকে সঙ্গে নিয়ে বাদাম তুলছিলেন শামছুল। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দুজনেই আহত হন।

তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে বাবা ও ছেলের মৃত্যু হয় বলে ইউপি চেয়ারম্যান জানান।

অপরদিকে পেস্তককুড়ায় বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই কাদেরের মৃত্যু হয়।

তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার তিনি মারা যান বলে বলে হাসপাতালের মেডিকেল অফিসার তানজিলা বেগম জানান।