মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক হাজার ইয়াবাসহ এক যুবককে আটকের খবর জানিয়েছে র্যাব।
আটক আলামিন (২৫) ওই এলাকার মো. খলিলের ছেলে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাহিদ হাসান জনি জানান, উপজেলার পলাশপুর এলাকা থেকে আগের রাতে তাকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালানো হলে ১ হাজার ৩৫টি ইয়াবা পাওয়া যায়।”
