২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহ শহরে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আট মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 09:21 AM

Updated : 08 Apr 2022, 06:18 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গ্রেপ্তারের পর কালা চান (৩৮) নামে এক আসামিকে নিয়ে শনিবার ভোরে শহরের মাদ্রাসা বাজারে অভিযানে গেলে গোলাগুলির এ ঘটনা ঘটে।

পুলিশ কালা চানের বিস্তারিত পরিচয় বলতে পারেনি।

শুক্রবার সন্ধ্যার দিকে তাকে নগরীর র‌্যালির মোড় থেকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি আশিকুর বলেন, গ্রেপ্তারের সময় তার কাছে ইয়াবা ও ছুরি পাওয়া গেছে।

“শনিবার ভোরে তাকে নিয়ে মাদক সম্রাট সিরাজকে গ্রেপ্তার করার জন্য মাদ্রাসা বাজার অভিযানে যায় পুলিশ। সেখানে সিরাজ বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ করে গুলি ছোঢ়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির মাঝখানে পড়ে কালা চান মারা যান।”

কালা চানের নামে হত্যা, মাদক, ছিনতাই ও চুরিসহ আট-দশটি মামলা রয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছে বলেও তিনি জানান।