২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চার কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 11:26 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

শুক্রবার বিকালে নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ জোবায়ের আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Image
নির্বাচন ভবন (ফাইল ছবি)

নির্বাচন ভবন (ফাইল ছবি)

সহকারী রিটার্নিং অফিসার মো. শাহিন আকন্দ জানান, পোস্টারের সাইজ নির্ধারিত আকারের চেয়ে বড় হওয়ায় এবং আঠা দিয়ে পোস্টার দেওয়ালে আটকানোর অভিযোগে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল করিম ও মো. হান্নান মিয়া হান্নু এবং ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার নুরুন্নাহার ও সাবিহা বেগমকে জরিমানা করেছে ভ্রামম্যাণ আদালত।

“তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।”