ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সিংরইল ইউনিয়নের কচুরী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো কচুরী গ্রামের মানিক মিয়ার মেয়ে স্বর্ণা আক্তার (১২) ও ছেলে বকুল মিয়া (৯)।
নান্দাইল থানার ওসি ইউনূস আলী জানান, এরা ঢাকায় থেকে একটি স্কুলে লেখাপড়া করত।
“বৃহস্পতিবার তারা ঢাকা থেকে কচুরী গ্রামে বেড়াতে আসে। দুপুরে তারা বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
“পরে স্থানীয়রা পুকুরে নেমে দুইঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের লাশ উদ্ধার করে।”
