২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্টো পথে গিয়ে রিকশাকে চাপা দিল বাস

গাজীপুর সদর উপজেলায় এনা পরিবহনের একটি বাস উল্টো পথে গিয়ে চাপা দেওয়ায় এক রিকশাচালকের মৃত্যু হয়ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 01:22 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. অহিদুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বোর্ড বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তার মৃত্যু হয়।

নিহত মিলন (৩৬) নওগাঁর ধামুরহাট থানার মশইর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পরিদর্শক অহিদুজ্জামান বলেন, “মিলন রিকশা নিয়ে ছয়দানা থেকে বোর্ড বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস সামনে যানজট থাকায় লেন পরিবর্তন করে উল্টো পথে গিয়ে রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মিলন মারা যান।”

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।