২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 10:35 AM

Updated : 08 Apr 2022, 06:17 PM

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানান, উপজেলার হাজির ঢালান বিল এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারে র‌্যাব। 

র‌্যাব কর্মকর্তা আশরাফুল বলেন, এক দল ডাকাত হাজির ঢালান বিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

“গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিসৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় র‌্যাবের চার সদস্যও আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মেজর আশরাফুল জানান।

এছাড়া ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, দুটি হাসুয়া এবং দুটি ছোরাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।