২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে বিজ্ঞান উৎসব শুরু

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‍শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 09:39 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বেলুন উড়িয়ে ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ এর আয়োজনে এ উৎসব চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।

এসময় পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা পু্লিশের এএসপি গৌতম দেব, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বিজ্ঞানের জন্য ভালোবাসার সভাপতি ইব্রাহিম ফাহাদ উপস্থিত ছিলেন।

ইব্রাহিম ফাহাদ জানান, চারদিনব্যাপী এই আয়োজনে রয়েছে বিজ্ঞান বিষয়ক কার্টুন প্রদর্শনী, বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক বই মেলা ও চলচ্চিত্র প্রদর্শনী।

সিলেটের বিভিন্ন স্কুল কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী এ উৎসবে অংশ নিবে বলে জানান তিনি।

জাফর ইকবাল বলেন, বিজ্ঞানের জন্য ভালোবাসা ভিন্নধর্মী একটি বিজ্ঞান মেলার আয়োজন করেছে, যা প্রশংসনীয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন বিজ্ঞানধর্মী আয়োজন করলে দেশে বিজ্ঞানমুখী শিক্ষার প্রসার অনেকাংশেই বেড়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।