২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে কভার্ডভ্যান চাপায় নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে কভার্ডভ্যান চাপায় এক ট্রাকের চালক ও এক পথচারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 02:59 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার সকালে উপজেলার রোকনপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান।

নিহতরা হলেন- ট্রাক চালক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সোহেল আহমেদ ও চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে নানু মিয়া।

আহত ট্রাক চালকের সহকারী আব্দুল মমিন ও রাসেল মিয়াসহ চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি জসিম বলেন, সিলেটগামী ট্রাকটি রোকনপুর এলাকায় বিকল হয়ে গেলে তা মেরামত করছিলেন সোহেল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে আহত অবস্থায় নানু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।   

শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, সোহেলের লাশ আপাতত থানায় রাখা হয়েছে।