২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট কারাগারে হাজতির মৃত্যু

জয়পুরহাটে কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2018, 05:35 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

শনিবার জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জেলার তারেক রহমান জানান।

মৃত আজিজ মোল্লা (৬০) কালাই উপজেলার পুনট পূর্ব পাড়া গ্রামের জয়নাল মোল্লার ছেলে। গত ৮ এপ্রিল মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন তিনি।

জেলার বলেন, আজিজ মোল্লা বুকের ব্যথা ও শ্বাস কষ্টে আক্রান্ত হলে শনিবার সকালে তাকে জয়পুরহাটে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।