২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ১৫ কাউন্সিলর প্রার্থী

গাজীপুরে বাছাইয়ের সময় বিভিন্ন কারণে বাতিল হওয়া ১৫ জন কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 09:02 PM

Updated : 08 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার আপিল শুনানি শেষে তারা প্রার্থিতা ফেরত পান বলে জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন।

তিনি বলেন, ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় বিভিন্ন কারণে ২২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে তাদের ১৫ জন নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তবে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. আফসার উদ্দিনের মনোনয়ন বাতিল হলেও তিনি আপিল করেননি।

আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।