২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের ছুরিতে বড় ভাই নিহত

ময়মনসিংহের ভালুকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

বৃহস্পতিবার উপজেলার ভরাডোবা গ্রামে এ ঘটনা ঘটে বলে ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান।

নিহত বাহার উদ্দিন (২১) ভরাডোবা গ্রামের বালা মিয়ার ছেলে।

ওসি বলেন, বাহারের ছোট ভাই স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। বাড়ির কাউকে কিছু না বলে তিনদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।

“বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরলে তার বড় ভাই বাহার তাকে কয়েকটি চড়থাপ্পর মারে। এতে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে বড় ভাইকে আঘাত করে।”

বাহারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন বলে জানান তিনি।