রাজশাহীতে নারীসহ ৭ ‘জঙ্গি’ গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি সন্দেহে ছয় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শখা) সুমিত চৌধুরী জানান।
গ্রেপ্তারদের পরিচয়সহ বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি।
“পরে তদন্ত করে গোয়েন্দা পুলিশ ছয় নারীকে সনাক্ত করে। এরপর বুধবার ভোরে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।”
সুমিত বলেন, তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের মধ্যে দুইজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য ও বাকিরা নতুন সদস্য।
