২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোন হত্যায় ভাইয়ের ফাঁসির রায়

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার দায়ে চাচাত ভাইকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2018, 04:49 PM

Updated : 08 Apr 2022, 06:14 PM

বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল হায়দার বকুল গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের নয়ানীপাড়া এলাকার মৃত জামির উদ্দিনের ছেলে।

মামলার আরেকটি ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পিপি হারিছ উদ্দিন আহমদ জানান।

মামলার বরাত দিয়ে তিনি জানান, পূবাইল এলাকার আব্দুল হাইয়ের স্ত্রী রহিমা খাতুনের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ ছিল চাচাত ভাই রেজাউল হায়দার বকুলের। ২০১০ সালের ৩ নভেম্বর সন্ধ্যায় রহিমার ছেলে সোলেমান টর্চ লাইট নিয়ে নদীর পাড়ে যাওয়ার সময় রাস্তার পাশে বসে থাকা রেজাউল ও তার সঙ্গীদের ওপর আলো পড়ে।এতে ক্ষিপ্ত হয়ে সোলেমানকে মারধর করেন রেজাউল।

পরে রেজাউল বন্দুক নিয়ে রহিমার বসতবাড়িতে হামলা করে। এ সময় তার গুলিতে রহিমার ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় পরদিন রহিমার স্বামী আব্দুল হাই বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে একজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।