গোপালগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
গোপালগঞ্জের সদর উপজেলায় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কংশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বৌলতলী পুলিশ ফাঁড়ির ওসি আজিজুর রহমান জানান।
নিহত রাখাল ঠাকুরের (৬৫) বাড়ি সদর উপজেলার পদ্মবিলা গ্রামে।
ওসি আজিজুর বলেন, রাস্তা পারাপারে সময় টেকরহাট থেকে খুলনাগামী রূপসী বাংলা পরিবহনের একটি বাস রাখালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য গোপাপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
