২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১ কেজি সোনা আটক

যশোরের বেনাপোল থেকে এক কেজি ওজনের নয়টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2018, 06:53 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, মঙ্গলবার দুপুরে বেনাপোলের খলসী বটতলা থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

তবে বিজিবি এ সময় কাউকে আটক করতে পারেনি।

বিজিবি কর্মকর্তা তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে সোনা পাচারের গোপন খবর পেয়ে বিজিবির পুটখালি বিওপির টহলদল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি একটি পুঁটলা ফেলে পালিয়ে যান।

“পুঁটলার ভেতরে নয়টি সোনার বার পাওয়া গেছে। এর ওজন এক কেজি। বাজারমূল্য ৪২ লাখ টাকা।”

সোনার বারগুলো বেনাপোল শুল্ক ভবনে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির পুটখালি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক।