২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2018, 02:49 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

সোমবার গভীর রাতে তারা আটক হলেও বিজিবি মঙ্গলবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আবু মিয়ার ছেলে ইদন মিয়া (৩০) ও একই গ্রামের ধনু মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জাহিদুর রশিদ বলেন, ওই দুই যুবক বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করে অবৈধভাবে ভারতের সীদাই সীমান্তে প্রবেশ করার সময় সেখানে টহলরত বিএসএফের সদস্যরা তাদের আটক করে।

তাদের ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।