ভোলায় ট্রাকচাপায় শিশু নিহত
ভোলার দৌলতখানে ট্রাকচাপায় ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার দলিল খাঁ বাজারের বাংলাবাজার-দৌলতখান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান।
নিহত জিসান ভোলার সদর উপজেলার ভেলুমিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
ওসি এনায়েত বলেন, জিসান কয়েকদিন আগে দলিল খাঁ বাজারে তার নানা বাড়ি বেড়াতে আসে।সকালে ওই রাস্তা দিয়ে পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে তিনি জানান।
