২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ির ধাক্কায় নারী শ্রমিক নিহত

গাজীপুরে গাড়ির ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 10:56 AM

Updated : 19 Aug 2022, 01:53 PM

সিটি করপোরেশনের সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো.অহিদুজ্জামান জানান।

নিহত আছিয়া বেগম (৫৩) ময়মনসিংহের ফুলপুর থানার রামসোনা এলাকার রমজান খানের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ কর্মকর্তা অহিদুজ্জামান বলেন, কর্মস্থল থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আছিয়া। এ সময় ময়মনসিংহগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।