২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘ভুয়া প্রশ্ন ফাঁসকারী’ আটক

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে টাঙ্গাইলে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 11:07 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

শনিবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম এক প্রেস বিফিংয়ে এ তথ্য দেন।

আটক মো. কাউসার রহমান টাঙ্গাইল সদরের পোড়াবাড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. শাহাদত হোসেনের ছেলে।

কমান্ডার রবিউল বলেন, গোপন সংবাদ পেয়ে কাউসার রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও ভুয়া প্রশ্নপত্রের বিভিন্ন তথ্য পাওয়া যায়।

রবিউল বলেন, “জব্দ করা মোবাইলে হোয়াটস্ অ্যাপ এবং ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত বলে স্বীকার করেছে কাউসার।”

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।