২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জমির বিরোধে সংর্ঘষে কৃষক নিহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 07:46 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

নিহত নজরুল ইসলাম (৪৫) উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ওই গ্রামের রফিক মাস্টারের সঙ্গে একই গ্রামের হজর আলীর জমির বিরোধ রয়েছে। শুক্রবার বিকালে হজর আলীর লোকজন ওই জমিতে বাঁশ কাটতে গেলে তাদের মধ্যে সংর্ঘষ বাধে।

সংর্ঘষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন জানিয়ে তিনি বলেন, আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়ার সময় নজরুল মারা যান।

আহত অন্যদের মধ্যে মনোয়ার (২৫), তাসলিমা (২৫), জহিরন (২৭), মফিজুল (৫৫), বাবুল মিয়া (৪০), জহুরা (২৮) ও মনিরকে (৩২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আসলাম হোসেন।

তিনি বলেন, পুলিশ অপরাধী শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এছাড়া হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।