২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার

ফেনীতে বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখির ছানা উদ্ধার করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 07:20 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের কদলগাজী রোডে সাংবাদিক মাহবুবুল আলমের বাগান থেকে পাখিটি উদ্ধার করা হয় বলে ফেনী সামাজিক বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা তপন দেবনাথ জানান।

তিনি বলেন, পাখির ছানাটি বাগানে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। ছানাটি অসুস্থ হওয়ায় উদ্ধারের পর তাকে জেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“এটি বিলুপ্ত প্রজাতির বাজপাখিদের মধ্যে অন্যতম। বড় গাছে এসব পাখির বাস।বর্তমানে দেশে এই প্রজাতির বাজপাখির সংখ্যা অত্যন্ত কম।”

সুস্থ হওয়ার পর পাখিটি শহরের কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হবে বলে জানান বন কমকর্তা।