সিলেটে মা-ছেলে খুন: একজন গ্রেপ্তার
সিলেট শহরের মিরাবাজার খাঁর পাড়ায় মা-ছেলে খুনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, বুধবার ভোরে শহরতলির বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল হোসেন (৩৫) শাহপরান মুক্তিরচর এলাকার আব্দুল করিমের ছেলে।
তবে খুনের বিষয়ে নাজমুল কোনো তথ্য দিয়েছেন কিনা সে বিষয়ে পুলিশ এখনও কিছু বলেনি।
খাঁর পাড়ার মিতালি আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাড়ির নিচতলার বাসা থেকে রোববার রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রুকনের (১৬) লাশ উদ্ধার করে পুলিশ।
রোকেয়ার গলা কেটে ও রুকনকে শ্বাসরোধে হত্যা করা হয়।
ওই দিন রাতেই রোকেয়ার ভাই জাকির হোসেন অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।
