নীলফামারীর শিশু ধর্ষণের আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
নীলফামারীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলার আসামিকে ঘটনার একমাস পর কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তি দেন।
নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় বিওপি গ্রামে সীমান্ত এলাকার একটি বাড়িতে এ অভিাযন চালানো হয়।
গ্রেপ্তার শুকুর আলী (৪৫) নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি গ্রামের মৃত জুনায়েত আলীর ছেলে।
র্দীঘদিন থেকে স্ত্রী সন্তান নিয়ে তিনি একই উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কেরানীপাড়ায় শ্বশুর বাড়িতে বসবাস করছেন।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে নীলফামারী পুলিশ সুপার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
“এরপর ভয়ভীতি দেখিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে সেখানে ফেলে পালিয়ে যান। মেয়েটি বাড়ি ফিরে যায়।”
এসপি আশরাফ জানান, সন্ধ্যায় শিশুটির দিনমজুর মা বাড়ি ফিরে ঘটনা জানতে পারেন এবং মেয়েকে স্থানীয়দের সহায়তায় নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
“সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”
ঘটনার পরদিন দিন (২ মার্চ) শুক্কুর আলীকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। মামলা দায়েরর পর থেকে শুক্কুর আলী পলাতক থাকেন বলে এসপি আশরাফ জানান।
নীলফামারী থানার ওসি বাবুল আকতার বলেন, ঘটনার পর থেকেই গা ঢাকা দেন শুক্কুর আলী। তাকে গ্রেপ্তার করতে দীর্ঘ এক মাস দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই হারিছুর রহমান সুজন বলেন, “মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হলে শুক্কুর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ধর্ষণের কথা জবানবন্দি দিয়েছেন।”
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিুকর রহমান, সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর থানার ওসি বাবুল আকতার, পরির্দশক (তদন্ত) এরশাদুল আলম, মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারিছুর রহমান সুজন উপস্থিত ছিলেন।
