২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মাদক বিক্রেতার যাবজ্জীবন

ফেনসিডিল রাখার দায়ে ঝিনাইদহে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 03:28 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো.গোলাম আজম ১৩ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত হাসান মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।   

একই সঙ্গে বিচারক তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ২০ অগাস্ট আলমপুর গ্রাম থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ হাসানকে আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ হাসানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে মহেশপুর থানার এসআই মির এ বি সিদ্দিকী তার নামে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।