ফরিদপুরে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ, এক নারীর মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০দিকে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
নিহত মমতাজ বেগম (৫২) সদর উপজেলার বাখুণ্ডা গ্রামের ইউনুছ শেকের স্ত্রী। ছোট বোনের বাড়ি আমগাছিয়া গ্রামে বেড়াতে গিয়ে তিনি নিহত হন বলে পুলিশ জানায়।
ওসি মিজানুর রহমান বলেন, আমগাছিয়া গ্রামের একটি পুকুরে মাছ ধরা নিয়ে মমতাজের দুলাভাই রুস্তম আলীর অনুসারীদের সঙ্গে স্থানীয় আবুল খায়েরের অনুসারীদের সংর্ঘষ বাঁধে।এ সময় সংর্ঘষ থামাতে গিয়ে মমতাজের মাথায় দায়ের কোপ লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।
