২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে সহযোগিতা, ছাত্রলীগ নেতার কারাদণ্ড

চলমান আলিম পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে ভোলার লালমোহনে ছাত্রলীগের এক নেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 04:51 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে কোরআন মাজিদ পরীক্ষার চলার সময় তাকে আটক করা হয় বলে লালমোহন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল হাসান রুমি জানান।

দণ্ডিত হাসিব আহমেদ জুয়েল (১৯) ওই মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি ও বদরপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরীক্ষা চলাকালে জুয়েল কক্ষে প্রবেশ করে নকল দেওয়ার সময় হল সুপার তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মনপুরা হাজির হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা চলার সময় মনপুরা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।