সিরাজগঞ্জে পুলিশ পরিদর্শককে অপসারণ
সিরাজগঞ্জ শহরে সংঘর্ষ থামাতে গিয়ে নারীদের মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠার পর এক পুলিশ পরিদর্শককে সরিয়ে দেওয়া হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ রোববার রাতে শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজ হাসানকে চৌহালী থানায় বদলির আদেশ দেন।
সোমবার রাতেই এ আদেশ কার্যকর হবে বলে আবু ইউসুফ জানান। অবশ্য তিনি এটাকে নিয়মিত বদলি বলেছেন ।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ধানবান্ধি ও পুঠিয়াবাড়ী এলাকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাদের অভিযোগ, সংঘর্ষ থামাতে গিয়ে নারীদের মারধর ও বাড়িঘরে ঢুকে ভাঙচুর করেন ওই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে পরিদর্শক মোস্তাফিজ হাসানের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
