রাষ্ট্রপতি পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করবেন সোমবার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার পদ্মাসেতু প্রকল্প পরিদর্শন করবেন।
শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান, পরিদর্শন শেষে পদ্মাপাড়ে সেতু প্রকল্পের এসএ-২ এরিয়ায় সার্কিট হাউজে প্রকল্প কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মিলিত হবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
মঙ্গলবার দুপুরে তিনি শরীয়তপুরের জাজিরা ত্যাগ করবেন বলে জানান জেলা প্রশাসক।
আবু তাহের আরও জানান, রাষ্ট্রপতি সেতুর জাজিরা ও মুন্সিগঞ্জ দুদিকের অংশই পরিদর্শন করবেন।
