২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুন লণ্ডভণ্ড

চাঁদপুরে দুদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে নির্মিত ব্যানার, ফেস্টুন, গেইট হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

আল-ইমরান শোভন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 12:03 AM

Updated : 11 Oct 2022, 12:14 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর রোববার

শুক্রবার সন্ধ্যায় আচমকা এই ঝড়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থল চাঁদপুর স্টেডিয়ামে বেশ কিছু ব্যানার ও মঞ্চের ক্ষতি হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, হঠাৎ ঝড়ে বেশ কিছু ব্যানার, ফেস্টুন নষ্ট হয়েছে। এছাড়া জনসভাস্থলের মঞ্চও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মঞ্চ ও অন্যান্য জিনিসপত্র দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

অপরদিকে হাইমচরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা জাতীয় স্কাউট সমাবেশস্থলেরও ক্ষতি হয়েছে।

হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর বলেন, ঝড়ের কবলে পড়ে জাতীয় স্কাউটে অংশ নেওয়া ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এবং সিলেটের সুরমা স্কুলের তিন শিক্ষার্থী আহত হয়ে হাইমচর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতদের মধ্যে ক্যামব্রিয়ানের নিরা ও মিম এবং সিলেট সুরমা স্কুলের সামাদ আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাইমচর হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান।

আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর আসছেন। ওই দিন তিনি হাইমচরে সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটস্-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন করবেন। বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সর্বশেষ ২০১০ সালের ২৫ এপ্রিল শেখ হাসিনা চাঁদপুর গিয়েছিলেন।