কক্সবাজারে লোকজ উৎসব উদ্বোধন
কক্সবাজার শহরের শহীদ দৌলত খান ময়দানে লোকজ উৎসব উদ্বোধন করা হয়েছে।
এলাকার প্রবীণ লোকশিল্পী আব্দুল মতিন আজাদ শুক্রবার বিকালে এটা উদ্বোধন করেন।
উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহিদুর রহমান বলেন, “লোকজ সংস্কৃতি আমাদের জীবন ও প্রাণের শেকড় সন্ধানী সংস্কৃতি।
“আমাদের শিল্প-সাহিত্য, সমাজ ও সভ্যতার ঐতিহ্য গ্রোথিত রয়েছে লোকজ সংস্কৃতির প্রতিটি পরতে। দেশের সমৃদ্ধ শিল্প-সংস্কৃতি রক্ষায় লোকজ উৎসবের মত আয়োজন আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।”
উৎসবে কক্সবাজার ও চট্টগ্রামের লোকশিল্পীরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির সমন্বয়ক রিদুয়ান আলী।
উৎসব গভীর রাত পর্যন্ত চলবে বলে তিনি জানান।
