২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 12:42 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

গৌরীপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলামের (২৬) বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার জিতপুর গ্রামে।

আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি দেলোয়ার বলেন, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী লবনবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক ট্রাক চালকের মৃত্যু হয়।