২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা

বাংলাদেশে সচরাচর স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীর বিরুদ্ধে এই মামলা করেছেন এক ব্যক্তি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 12:48 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

চয়ড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার উপজেলা আমলি আদালতে মামলাটি করেন।

মামলায় স্ত্রী নাসরিন আক্তারের সঙ্গে শ্বশুর আব্দুল আজিজকেও আসামি করেছেন ইমরান।

বাদী পক্ষের আইনজীবী আজিজ উল হক জানান, বিচারক মো. হাসিবুল হক অভিযোগ আমলে নিয়ে শুনানী শেষে দুই আসামিকে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন।

২০১৪ সালে পাবনার বেড়া থানার চাকলা গ্রামের নাসরিনকে বিয়ে করেন ইমরান।

মামলায় তিনি অভিযোগ করেন, “সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে গিয়ে অবস্থান করে স্বামীর কাছে নগদ এক লাখ টাকা, তা না হলে এক বিঘা জমি তার নামে লিখে দিতে চাপ দিতে থাকে।”

১৯৮০ সনের যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলাটি করেছেন ইমরান।